রিটার্ন ও রিফান্ড পলিসি

Next Generation Laptop (NGL) গ্রাহকদের নির্ভরযোগ্য সার্ভিস দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনার কেনাকাটা নিরাপদ রাখতে আমাদের রিটার্ন ও রিফান্ড নীতিমালা নিচে উল্লেখ করা হলো:

  1. শপ থেকে পণ্য কেনার সময় অবশ্যই সেলস টিমের সামনে সম্পূর্ণভাবে চেক করে নিন। পরবর্তীতে ডিসপ্লে, কিবোর্ড, পোর্ট বা বাহ্যিক অংশ নিয়ে অভিযোগ গ্রহণযোগ্য হবে না। এগুলো শুধুমাত্র চেক ওয়ারেন্টির আওতায়।
  2. প্রতিটি ল্যাপটপের সাথে ১৫ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ৫ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি (পার্টস ব্যতীত) প্রদান করা হয়। ত্রুটিযুক্ত পণ্য রিপ্লেসমেন্টের আগে আমাদের টেকনিক্যাল টিম ত্রুটি পরীক্ষা করবে।
  3. পণ্য ভাঙা, পোড়া, পানির ক্ষতি, শর্ট সার্কিট, ব্যবহারজনিত ক্ষতি বা সিরিয়াল নাম্বার নষ্ট থাকলে সেই পণ্য কোনভাবেই ওয়ারেন্টি বা রিপ্লেসমেন্ট সুবিধার আওতায় আসবে না।
  4. শপ থেকে দেখে পছন্দ করে নেওয়ার পর বাসায় গিয়ে পণ্য পছন্দ না হলে রিটার্ন বা রিপ্লেসমেন্ট গ্রহণযোগ্য নয়।
  5. যুক্তিসঙ্গত কারণে রিটার্ন গ্রহণ করা হলে পণ্যের মূল্য যত দ্রুত সম্ভব রিফান্ড করা হবে। অনলাইন পেমেন্ট রিফান্ডের ক্ষেত্রে গেটওয়ে বা প্রসেসিং চার্জ প্রযোজ্য।
  6. রিটার্ন গ্রহণের জন্য অবশ্যই পণ্যের বক্স, চার্জার, অ্যাডাপ্টার এবং অন্যান্য অ্যাকসেসরিজ সম্পূর্ণ অবস্থায় ফেরত দিতে হবে। সিরিয়াল নাম্বার বা বারকোড না থাকলে রিটার্ন গ্রহণযোগ্য হবে না।
  7. সফটওয়্যার বা উইন্ডোজ সম্পর্কিত সমস্যাগুলো ওয়ারেন্টির আওতায় নয়; তবে আমাদের টিম ফ্রি সাপোর্ট প্রদান করবে।
  8. বিশেষ অফার, ফ্ল্যাশ সেল বা ডিসকাউন্টেড পণ্যের ক্ষেত্রে আলাদা রিটার্ন নীতিমালা প্রযোজ্য হতে পারে।

Next Generation Laptop সবসময় গ্রাহকদের সেরা সার্ভিস নিশ্চিত করতে বদ্ধপরিকর।