নেক্সট জেনারেশন ল্যাপটপ – অনলাইন ডেলিভারি নীতিমালা
১. ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি
নির্দিষ্ট কিছু ল্যাপটপ ও অ্যাকসেসরিজে ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাওয়া যাবে।
২. ঢাকার যেসব এলাকায় হোম ডেলিভারি আছে
আমরা নিরাপদ হোম ডেলিভারি দিচ্ছি:
ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, শনির আখড়া, কলাবাগান, পান্থপথ, ফার্মগেট, মতিঝিল, গুলিস্তান, মগবাজার, মালিবাগ, খিলগাঁও।
৩. ডেলিভারি চার্জ
অনলাইন অর্ডারে ডেলিভারি / কুরিয়ার চার্জ প্রযোজ্য। চার্জ লোকেশন এবং পণ্যের ওজন অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
৪. ঢাকার বাইরে অর্ডারে এডভান্স পেমেন্ট
ঢাকার বাইরে কুরিয়ারে পণ্য পাঠাতে হলে সম্পূর্ণ অথবা আংশিক এডভান্স পেমেন্ট করতে হবে।
বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার বা অনলাইন পেমেন্টের মাধ্যমে অর্ডার কনফার্ম করা যাবে।
৫. কুরিয়ার চার্জ ক্রেতা বহন করবেন
কুরিয়ার চার্জ ও কন্ডিশনাল পেমেন্ট চার্জ ক্রেতাকে প্রদান করতে হবে।
৬. অর্ডার কুরিয়ারে পাঠানোর পর বাতিল নয়
পণ্য কুরিয়ারে দেওয়ার পরে অর্ডার বাতিল করা যাবে না।
বাতিল করতে চাইলে দেওয়া এডভান্স ফেরতযোগ্য নয়।
৭. ডেলিভারি সময়
অনলাইন অর্ডারের ডেলিভারি সময় সাধারণত ১–৩ কর্মদিবস।
৮. EMI নীতিমালা
ইন্টারন্যাশনাল কার্ডে EMI প্রযোজ্য নয়।
লোকাল EMI ব্যাংক ও পণ্যের নিয়ম অনুযায়ী পাওয়া যায়।
৯. কুরিয়ার নীতিমালা
পণ্য, কুরিয়ার কোম্পানি এবং লোকেশন অনুযায়ী ডেলিভারি সময় ও চার্জ ভিন্ন হতে পারে।
১০. ব্রাঞ্চ থেকে সংগ্রহ (ঢাকার বাইরে)
ঢাকার বাইরে অনেক ক্ষেত্রে কুরিয়ার ব্রাঞ্চ থেকে পণ্য সংগ্রহ করতে হতে পারে।
১১. পণ্য গ্রহণের আগে চেক করুন
কুরিয়ার থেকে গ্রহণের সময় প্যাকেজে ক্ষতি আছে কি না দেখে নেবেন।
সমস্যা থাকলে সাথে সাথে আমাদের জানাবেন।
১২. ওয়ারেন্টি ও অ্যাকসেসরিজ
সব ল্যাপটপ ওয়ারেন্টি কার্ডসহ সরবরাহ করা হয়।
চার্জার, ব্যাগসহ অন্যান্য আইটেম ঠিক আছে কি না দেখে নিন।
১৩. প্রিমিয়াম ল্যাপটপে বিশেষ নিয়ম
ম্যাকবুক, গেমিং বা সারফেস ল্যাপটপের ক্ষেত্রে নিরাপত্তার জন্য সম্পূর্ণ এডভান্স পেমেন্ট লাগতে পারে।
১৪. সাপোর্ট টাইম
প্রতিদিন সকাল ১০টা – রাত ৮টা পর্যন্ত কাস্টমার সাপোর্ট পাওয়া যাবে।
